গল্পঃ না বলা ভালোবাসা
আব্বুঃ ছেলে দেখতে সুন্দর অনেক ভদ্র এবং ভালো বেতনের চাকুরি করে সুতরাং এই বিয়ে আমি হাত ছাড়া করতে পারবো না....
তোর বিয়ে হবে এবং ঐ ছেলের সাথেই হবে এটা আমার লাস্ট কথা.....
সুস্মিতাঃ প্লিজ আব্বু বুঝতে চেষ্টা করো...
আব্বুঃ আমি তোর ঘরে জন্ম গ্রহন করেছি নাকি তুই আমার ঘরে...??
সুস্মিতাঃ আমি আব্বুর ঘরে জন্ম গ্রহন করেছি....
আব্বুঃ তাহলে তোর কথা আমি শুনতে যাবো কেন...??
মন দিয়ে শুনে রাখ আমি যা বলেছি এটাই আমার শেষ কথা....
তারপর সুস্মিতা ওর বাবার কথা শুনে অঝরে কান্না করছে আর এখন কি করবে বুঝতে পারছে না....
আর এই দিকে তানজিলকে ও নিজের ভালোবাসার কথাটি বলতে পারছে না....
যদি ও সাড়ে ৪ বছর যাবত ভালোবাসার কথাটি গোপন রেখে তানজিলের অজান্তে ভালোবেসে এসেছে....
তাই ঠিক এই মুহূর্তে কোন উপায় না পেয়ে সুস্মিতা তার বান্ধবী সারিকাকে ফোন দিল....
সারিকাঃ কি রে সুস্মিতা কেমন আছিস....??
সুস্মিতাঃ ভালো নেই রে আমি, এটা বলেই সুস্মিতা কান্না করে দিল.....
সারিকাঃ এই তুই কান্না করছিস কেনো...???
কি হয়েছে বলবি তো নাকি....
সুস্মিতাঃ মোবাইলে সব কিছু বলা সম্ভব না....
প্রবলেম হতে পারে....
তুই আমার সাথে এখনি কফি হাউজে দেখা কর প্লিজ....
সারিকাঃ ওকে আমি এখনি কফি হাউজে আসতেছি, তুই ও চলে আয়......
সুস্মিতঃ ওকে.....
এই ভাবেই কথাবার্তা শেষ করে ১ ঘন্টা পর সারিকা আর সুস্মিতা কফি হাউজে দেখা করলো....
অতঃপর সারিকাঃ কি হয়েছে বল....??
সুস্মিতাঃ তানজিলকে তো চিনিস, তোর সাথে একই ব্যাচে মেডিকেলে পড়ে....
সারিকাঃ যার সব কিছু ফোন করে আমি তোকে জানাতাম সেই তানজিল....
সুস্মিতাঃ হ্যাঁ....
সারিকা: হু, কি হয়েছে এখন বল....??
সুস্মিতাঃ আমি তানজিলের অজান্তেই প্রায় সাড়ে ৪ বছর যাবত তানজিলকে ভালোবেসে এসেছি, কিন্তু কখনো তাকে ভালোবাসি কথাটি বলার সাহস পাইনি....
কারন, তানজিল যদি মনে করে আমি তাকে সাহায্য করার বিনিময় হিসাবে ভালোবাসা দাবি করছি.....
তাই বার বার বলতে গিয়ে ও ভালোবাসি কথাটি বলতে পারি নি....
আর এখন আমার বিয়ে ঠিক হয়ে গেছে.....
আর তানজিলকে ছাড়া আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না.....
এখন আমি কি করবো বল...??
সারিকাঃ তুই টেনশন নিস না, আমি দেখছি কি হয়.....
এই ভাবেই সারিকা সুস্মিতাকে শান্তনা দিল.....
অবশেষে তানজিল যখন ক্লাসে গেল তখন সারিকা এই প্রথম তানজিলকে বললো.....
সারিকাঃ তোমার সাথে আমার কিছু কথা ছিল....??
তানজিলঃ ওকে কি বলতে চাও বলো....
সারিকাঃ আচ্ছা তুমি কি কাউকে ভালোবাসো...??
তানজিলঃ হঠাৎ এই প্রশ্ন....??
সারিকাঃ দরকার আছে বিধায় বলছি বলো....
তানজিলঃ হ্যাঁ একজনকে ভালোবাসি....
কথাটি শুনামাত্রই সারিকার মনটা খারাপ হয়ে গেল....
কারন, সুস্মিতা যে তানজিলকে ভালোবাসে এখন সুস্মিতার কি হবে....
আনমনে এই গুলো ভাবতে ভাবতে কিছুক্ষণ চুপচাপ থাকার পর আবার ও প্রশ্ন করলো....
সারিকাঃ আচ্ছা মেয়েটির নামটি জানতে পারি...??
তানজিলঃ সরি, এটা বলতে পারবো না....
কারন, মেয়েটি আমাকে ভালোবাসে কিনা তা আজো অব্দি আমি জানি না.....
তবে আমি মেয়েটিকে অনেক অনেক ভালোবাসি.....
সারিকাঃ ওকে তাহলে এখন তুমি আসতে পারো....
তানজিল: ওকে বাই...
এটা বলেই তানজিল সেখান থেকে চলে আসলো....
তারপর সারিকা সুস্মিতাকে ফোন দিয়ে সব কিছু খুলে বললো.....
যা যা তানজিলের সাথে কথা হয়েছে....
সারিকার মুখ থেকে সব কিছু শুনার পর সুস্মিতা কান্না করে দিল....
কারন, যে সুস্মিতা প্রায় সাড়ে ৪ বছর যাবত তানজিলকে ভালোবেসে এসেছে, সেই তানজিল আজ অন্য জনকে ভালোবাসে এটা ভাবতে গেলো চোখের পানি চলে আসবে এটাই স্বাভাবিক....
সুস্মিতাঃ তানজিল যে মেয়েটিকে ভালোবাসে সেই মেয়েটির নাম কি....???
সারিকা: মেয়েটির নাম বলে নি....
তবে এটা বলছে মেয়েটি তানজিলকে ভালোবাসে কি না তা আজো অব্দি তানজিলের জানা নেই.....
সুস্মিতাঃ তুই সিউর তানজিল এটা বলছে....??
সারিকাঃ হ্যাঁ....
আচ্ছা সারিকা আমি তানজিলকে ফোন দিচ্ছি তোর সাথে পরে কথা হবে, তুই ভালো থাক বায়.....
এটা বলেই সুস্মিতা কলটি কেটে দিয়ে তানজিলকে ফোন দিল.....
সুস্মিতাঃ তানজিল আমি একটু বিপদে আছি, আমাকে একটু help করবে প্লিজ.....??
তানজিলঃ তোমার বিপদ আর আমি তোমাকে help করবো না, এটা ভাবলে কি ভাবে....
আমার জীবনের বিনিময়ে হলে ও তো তোমাকে help করবো এটা নিশ্চিত থাকো....
কথাটি শুনামাত্রই সুস্মিতার একটু আত্মবিশ্বাস বাড়লো...
সুস্মিতাঃ তানজিল, আব্বু আমার বিয়ে ঠিক করে ফেলছে, একজন বড়লোক চাকুরিজীবির সাথে, কিন্তু এই বিয়েতে আমার মত নেই, প্লিজ তুমি আমার এই বিয়ে ভাঙ্গার ব্যবস্হা করো....
তা না হলে আমি মরে যাবো...
তানজিল সুস্মিতার বিয়ের কথা শুনে একদম হতস্তব্দ হয়ে গেল আর চোখের পানিগুলো আনমনে পড়তে লাগলো....
এই তানজিল চুপ করে থেকো না প্লিজ কথা বলো....
তানজিল নিজেকে কন্ট্রোল করে বলতে লাগলো....
তানজিলঃ আচ্ছা ছেলে যেহেতু বড়লোক চাকুরিজীবি তাহলে এই বিয়ে করতে তোমার প্রবলেম কোথায়...??
সুস্মিতাঃ প্রবলেম আছে বিধায় তো তোমাকে বলছি, প্রবলেম না থাকলে কি তোমাকে বলতাম....
আর হ্যাঁ এই বিয়ে হলে আমার আত্মহত্যা ছাড়া কোন উপায় নেই কথাটি মনে রেখো.....
তানজিলঃ চুপ এই অলক্ষি কথাটি যেন আর কখনো না শুনি....
এটা নিশ্চিত থাকো আমার জীবন দিয়ে হলে ও আমি বিয়ে ভাঙ্গার ব্যবস্হা করবো....
আর হ্যাঁ বিয়ে ভাঙ্গার কারনটা জানতে পারি....??
সুস্মিতাঃ কথায় আছে সব কথা বলে না রূদয়, কিছু কথা বুঝে নিতে হয়....
কথাটি বলা মাত্রই সুস্মিতা ফোনটি কেটে দিল....
তানজিলের ও আর বুঝতে বাকি রইলো না, সুস্মিতা হয়তো তানজিলকে ভালোবাসে....
কিন্তু, ভালেবাসার কথাটি স্পষ্টভাবে না বললে ও যেহেতু কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে, সেহেতু সুস্মিতার বিয়েটা ভাঙ্গার পরেই, সুস্মিতাকে প্রপোজ করবে বলে সিদ্ধান্ত নিলো....
তারপর তানজিল সুস্মিতাকে ফোন দিল....
সুস্মিতা ভয়ে ফোনটি রিসিভ করলো না...
কারন, তানজিল কি না কি বলে....
অনেক চিন্তা-ভাবনা করার পর সুস্মিতা ৩ বারের মাথায় ভয়ে ভয়ে ফোনটি রিসিভ করে.....
সুস্মিতাঃ হ্যালো...
তানজিলঃ সুস্মিতা ম্যাডাম আপনার হবু হাজবেন্ডের Address টা দেন তো...??
সুস্মিতাঃ ওই কুত্তা আমার হবু হাজবেন্ড মানে...??
এটা বলেই সুস্মিতা কান্না করে দিল....
তানজিলঃ ম্যাডাম ইচ্ছে ছিল আপনার বিয়েটা ভাঙ্গার পর আপনাকে নিয়ে দৌঁড়ে পালাবো তাইতো বিয়ে ভাঙ্গার জন্য Address খুজলাম....
ওকে Address বলবেন নাতো ফোনটা রাখি....
সুস্মিতাঃ ঐ না না,,বলছি তো প্লিজ ফোনটা রেখো না....
তানজিলঃ তাহলে বলেন ম্যাডাম...???
সুস্মিতাঃ শহরের সবচেয়ে বড় কোম্পানীতে ছেলেটি চাকুরি করে,নাম নিহাল....
তানজিলঃ ওকে, আর বলতে হবে না....
মনে করো বিয়ে Cancel...
সুস্মিতাঃ পারবে তো....
তানজিলঃ ১০০% বিশ্বাস রাখতে পারো....
সুস্মিতাঃ আচ্ছা তানজিল একটা কথা বলবো....
তানজিলঃ ওকে বলো....
সুস্মিতাঃ তুমি কিছু মনে করবে না তো....
তানজিলঃ দূর তোমার কথায় আমি কি মনে করবো...
সুস্মিতাঃ আচ্ছা তানজিল আমি আমার এক বান্ধবীর মাধ্যমে জানতে পারলাম, তুমি নাকি কোন মেয়েকে ভালোবাসো....
এটা কি সত্যি...??
তানজিলঃ হা হা হা হা সেই মেয়েটি কে জানো....???
সুস্মিতাঃ না তো, কে সেই মেয়ে...?(কান্না কান্না ভাব)
তানজিলঃ সব কথা বলে না রূদয়, কিছু কথা বুঝে নিতে হয়....
সুস্মিতাঃ তার মানে...??
তানজিলঃ এতো মানে মানে করিয়েন না ম্যাডাম বিয়ের জন্য রেডি থাকেন....
সুস্মিতাঃ এই কুত্তা তুই আমাকে ভালোবাসিস এতো দিন বলিস নি কেন...??
তানজিলঃ তোমাকে ভালোবাসতে আমার বয়েই গেছে....
সুস্মিতাঃ তার মানে তুমি আমাকে ভালোবাসো না....
(এটা বলেই সুস্মিতা আবার কান্না করে দিল)
তানজিলঃ প্লিজ কান্না করো না
আমার কথা শুনো....
তোমাকে ভালোবাসি বললে কম হয়ে যাবে....
কিন্তু, তোমাকে এতো বেশি ভালোবাসি যা হয়তো বলে বুঝাতে পারবো না....
শুধু এটা বলতে পারবো তোমার ভালোবাসার কাছে আমার জীবন ও তুচ্ছ....
আমি তোমার মুখ থেকে কথাটি শুনার জন্যই এতো দিন অপেক্ষা করে ছিলাম....
কিন্তু, যখনি বুঝতে পারলাম তুমি ও আমার মতো আমাকে ভালোবাসো আর ঠিক তখনি এতো দিনের না বলা ভালোবাসার কথাটি না বলে আর থাকতে পারলাম না....
আই লাভ ইউ সুস্মিতা....
সুস্মিতাঃ আই লাভ ইউ টু জান পাখি....

0 Comments