না বলা ভালোবাসা

 গল্পঃ না বলা ভালোবাসা

পর্বঃ ৪
#collected....

সুস্মিতাঃ আই লাভ ইউ টু জান পাখি....
তারপর হঠাৎ এমন সময় সুস্মিতার ঘুম ভেঙ্গে গেল, সুস্মিতা প্রায় হতাশ....
কারন, সুস্মিতার সাথে এতোক্ষণ যা কিছু ঘটেছে সব গুলোই
ঘুমের মধ্যে অর্থাৎ স্বপ্নের রাজ্যে....
সুস্মিতা আবার ফোন দিলো তানজিলের মোবাইলে কিন্তু
এবার ও বন্ধ....
অর্থাৎ সারিকার সাথে কথা বলে ফোনটা রাখার পর সুস্মিতা
তানজিলকে ফোন দিয়ে ছিল কিন্তু তানজিলের মোবাইলটা বন্ধ ছিল....
যার কারনে বার বার কল দিতে দিতে এক সময় সুস্মিতা ঘুমিয়ে
যায় আর ঘুমের মধ্যেই এতো কিছু ঘটে গেল...
তাই সুস্মিতা একটু হতাশ...
আর এই দিকে হঠাৎ করে সুস্মিতার বিয়ে ঠিক হওয়াতে
বিয়ের দিন ও আর তেমন বাকি নেই, মাত্র ৪ দিন বাকি...
তাই সুস্মিতা কি করবে নিজেই ভেবে পাচ্ছে না....
তাই সুস্মিতা সিদ্ধান্ত নিলো আগামীকাল তানজিলের সাথে
দেখা করবে....
তার পরে যা হবার তাই হবে....
আর এই দিকে সুস্মিতা আর নিহালের বিয়ের কার্ড ইতোমধ্যে তৈরি হয়ে গেছে....
অন্য দিকে নিহাল তানজিল এর সমনে এসে বলল....
নিহালঃ তানজিল এই কার্ডটি তোমার জন্য....
তানজিলঃ এটা কিসের কার্ড ভাইয়া...??
নিহালঃ আমার বিয়ের কার্ড ভাইয়া....
তানজিলঃ সত্যি ভাইয়া আপনার বিয়ের কার্ড....
নিহালঃ হ্যাঁ ভাইয়া....
তানজিলঃ ভাইয়া কার্ড পরে খুলবো আগে ভাবির ছবি দেখান....
নিহালঃ এতো অস্হির হচ্ছো কেনো ভাইয়া, কার্ডটি আগে দেখো কেমন হয়েছে, ছবি না হয় পরে দেখবা.....
তানজিলঃ না ভাইয়া কার্ড পরে খুলবো, আগে ভাবিকে দেখবো....
নিহালঃ ওকে ভাইয়া, এই নাও ছবি দেখ তোমার ভাবি দেখতে কেমন....
তানজিল ছবিটা দেখা মাত্রই মনে হয় এই পৃথিবীতে আর
নেই....
একদম হতস্তব্দ হয়ে গেল, মুহূর্তের মধ্যেই হাসি খুশি মুখটা কালো হয়ে গেল....
নিহালঃ তানজিল ছবি দেখার পর তোমার মুখটা কালো হয়ে
গেল কেন....??
কোন সমস্যা....??
তানজিল: না ভাইয়া, এই রকম মায়াবি চেহারার সুন্দরী মেয়ে দেখলে কি মন খারাপ থাকতে পারে, জীবনের প্রথম এই রকম একটা খুশির খবর পেলাম তো
তাই খুশিতে মুখটা কালো হয়ে গেছে....(কথাটি বলা মাত্রই
তানজিলের চোখ দিয়ে পানি চলে আসলো, যার জন্য মাথাটা নিচু করে নিয়েছে)
নিহালঃ তানজিল তোমার চোখে পানি...??
তানজিলঃ ভাইয়া একটা পোকা পড়েছে চোখের মধ্যে, তাই পানি চলে এসেছে....
নিহালঃ আচ্ছা তানজিল আমি এখন আসি, আর বিয়েতে আসতে কোন ভুল যেন না হয়.....
এটা বলেই নিহাল সেখান থেকে চলে আসলো আর তানজিল অঝরে কান্না করতে লাগলো....
এমন সময় রেস্টুরেন্টের মালিক বলে উঠলো.....
তানজিল কোন সমস্যা....??
তানজিলঃ না ভাইয়া....
রেস্টুরেন্টের মালিকঃ তাহলে কাস্টমার কি চায় একটু
দেখো....
তানজিলঃ ওকে ভাইয়া....
এই ভাবেই তানজিল নিজেকে কন্ট্রোল করে কাজ
করতে শুরু করলো.....
প্রায় বিকাল হয়ে এসেছে এমন সময় হোটেল এ সুস্মিতার আগমন....
সুস্মিতাঃ তানজিল তোমার সাথে আমার কিছু কথা ছিল....
তানজিলঃ কি কথা বলবে আমি সেটা জানি....
সুস্মিতা: তুমি জানো মানে....??
তানজিলঃ তুমি তোমার বিয়ের কথা বলতে এসেছো তাই
তো....??
সুস্মিতাঃ হ্যাঁ কিন্তু তুমি এসব জানো কি ভাবে....??
তানজিল: কি যে বলো...?
তোমার বিয়ে আর আমি সেটা জানবো না, তা কি করে হয়....(মনমরা কন্ঠে)
সুস্মিতাঃ আমার বিয়ে হয়ে গেলে তোমার খারাপ লাগবে
না....??
তানজিলঃ খারাপ লাগলে ও কি করার, বাস্তবতাকে মেনে নিতেই হবে....
আর হ্যাঁ ছেলে দেখতে ভালোই অনেক স্মার্ট এবং অনেক টাকা বেতনের চাকুরি করে, সব দিক দিয়ে তুমি সুখেই থাকবে....
কথাগুলো বলার সময় তানজিলের বুকের ভিতর দিয়ে আগুন জ্বলছে, তার পরে ও অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে কথা গুলো বলছে....
কিন্তু ঠিক তখনি সুস্মিতা তানজিলের কথাগুলো শুনে তানজিলের গালে সবার
সামনেই ঠাস ঠাস করে ইচ্ছে মতো কয়েকটি থাপ্পর
বসিয়ে দিল....
এই দৃশ্য দেখে রেস্টুরেন্টের মধ্যে সবাই হতস্তব্দ....
সুস্মিতাঃ অনেক আশা নিয়ে তোর কাছে এসে ছিলাম আর
তুই আমাকে বলছিস ছেলে ভালো বেতনের চাকুরি
করে, ছেলে দেখতে স্মার্ট এই সব বানী শুনাচ্ছিস....
আরে আমি যদি টাকার কথা বিবেচনা করতাম তাহলে কি সেই দিন তোর মতো ছোট লোক ছেলের সাথে মেলামেশা করতাম....
রাত-দিন তোর পাশে থেকে তোকে সাহায্য করতাম, সকলে না বলার পরে ও বার বার তোর পাশে থাকতাম....
তুই কখনো আমার মনটা বুঝবি না আর বুঝবিই বা কি করে....
ছোট লোকের মন তো ছোট লোকই থাকে, কখনো সেটা বড় মনের হয় না.....
আজকে আমার এই থাপ্পর গুলোই তোকে মনে করিয়ে
দিবে, সুস্মিতা নামের কোন একজন তোর জীবনে ছিল....
আর সেই সুস্মিতার মন বুঝার মতো ক্ষমতা তোর ছিল না....
ভালো থাক তুই আমি চলে যাচ্ছি, আর হয়তো কোন দিন তোর সাথে আমার দেখা হবে
না.....
এটা বলেই সুস্মিতা কান্না করতে করতে চলে গেল.....
আর এই দিকে তানজিল মাথা নিচু করে চোখের পানি গুলোই
ফেলেই চলছে.....
রেস্টুরেন্টের মধ্যে থাকা সবাই এই দৃশ্য উপভোগ করছে....
সুস্মিতা আর তানজিলের চোখের পানি দেখে অনেকের
চোখ দিয়ে পানি ও চলে এসেছে.....
রেস্টুরেন্টের মালিকঃ তানজিল সমস্যাটি কি রে...??
তানজিলঃ ভাইয়া সম্পূর্ণটা আমি এখনো বুঝতে পারি নি, তবে বুঝতে চেষ্টা করছি....
ভাইয়া আমাকে আজকের জন্য ছুটি দেন, প্লিজ ভাইয়া না বলবেন না....
রেস্টুরেন্টের মালিকঃ ওকে যা....


হ্যালো, বন্ধুরা আপনারা যারা নিয়মিত গল্প

পড়তে আগ্রহি, তারা আমার এই সাইটটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন , আমি নতুন পস্ট করলেই আপনাদের কাছে নোটিফিকেশন

চলে যাবে.......

Post a Comment

0 Comments